সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ
সারাদেশ

সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

সৈয়দপুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ওই প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার, তিনটি পাওয়ার থ্রেসার এবং চারটি সিডার বিতরণ করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা