রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ২
সারাদেশ

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ২

সান নিউজ ডেস্ক : রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন : বাঙালির ইতিহাসে ১৭ এপ্রিল স্মরণীয় দিন

শুক্রবার ( ১৫ এপ্রিল) সকালে উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- পেয়ার মোহাম্মদ (৫০) ও সুফল বড়ুয়া (৩৮)।

কাউখালী থানার ওসি এসএস শহীদুল ইসলাম জানান, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড় আগেই অবৈধভাবে কেটেছিলেন।

পাহাড় ঘেঁষে শুক্রবার সকালে নতুন করে দেয়াল নির্মাণ করছিলেন দুই শ্রমিক। এ সময় হঠাৎ কাটা অংশের পাহাড় ধসে পড়লে এতে চাপা পড়েন দুই শ্রমিক।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

সংবাদ পেয়ে স্থানীয় লোকজন গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : এবার বরিসের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা