সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম মোছা. মনি বেগম (২৮)। সে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেম্বরদী গ্রামের মো. লিয়াকত হোসেন কালন মিয়ার মেয়ে।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সেলিম কাজীর ছেলে হুমায়ুন কাজী তার ২য় স্ত্রী মনি বেগমকে নিয়ে একই গ্রামের মৃত শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে হুমায়ুনের ২য় স্ত্রীর (মনি বেগম) ছেলে মো. সিয়াম (১২) ভাড়া বাসায় এসে দেখে তার মা মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে।

এসময় তার শোরচিৎকারে আশপাশের লোকজন এসে মনি বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ৪টার দিকে কমলেশ্বরদী গ্রাম থেকে লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : জনকল্যাণই ছিল বঙ্গবন্ধুর ব্রত

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মনি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ুন তার ২য় স্ত্রী মনি বেগমকে নিয়ে কমলেশ্বরদী গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। চলতি মাসের এক দুই তারিখে ওই বাড়িতে ভাড়া হিসেবে বসবাস করছে। হুমায়ুন বর্তমানে কোন কাজকর্ম করতেন না বলে জেনেছি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা