সারাদেশ
বাহাউদ্দিন নাছিম-আফজাল হোসেনসহ

ভোলায় আসছেন কেন্দ্রীয় আ’লীগ নেতৃবৃন্দ

কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার: ভোলা জেলা আ’লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় আজ শনিবার (১৬ এপ্রিল) ভোলায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গোলাম কবির রাব্বানী চিনুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন : রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

এ সফরকে ঘিরে ভোলায় আ’লীগ নেতৃবৃন্দের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। হাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

কেন্দ্রীয় নির্দেশনা মেনে বাংলাদেশ আওয়ামী লীগের সফর কেন্দ্রিক নানা পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত জেলা আ’লীগের শীর্ষ নেতারা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরকে ঘিরে সক্রিয় হয়ে ওঠেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আজ সকালে শহরের বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আফজাল হোসেন কে স্বাগত জানিয়ে ভোলার শহর ছেয়ে গেছে তোরণ, ব্যানার, ফেস্টুনে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ গোলাম কবির রাব্বানী চিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলী আজম মুকুল।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

দলীয় সূত্র জানায়, ভোলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠান সফল করতে দলের সকল ইউনিটকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। প্রতিটি উপজেলা থেকে যাতে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্ধিত সভায় উপস্থিত থাকেন সেজন্য নেয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।

জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব জানান, কেন্দ্রীয় নেতাদের ভোলায় আনতে বরিশাল থেকে ভোলা পর্যন্ত অন্তত ৪০টি স্পীড বোডের ব্যবস্থা করেছে। এ সময় নেতাদের স্বাগত জানাতে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। ভেদুরিয়া থেকে অন্তত ৬০০ হোন্ডা বহরের বিশাল শো-ডাউনের মাধ্যমে বর্ধিত সভায় আনা হবে।

এছাড়াও কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে অন্তত ২শ’ হোন্ডা বহর নিয়ে শুভেচ্ছা মিছিল করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা