ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিমুল তুলা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ( ৯ এপ্রিল ) সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বিএনপি জনগণের দল হিসাবে নির্বাচনে যাবে

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত কোশন আলীর ছেলে রহুল আমিন (৬২) শনিবার বাড়ির পাশেই শিমুল গাছের তুলা পারতে গাছে উঠে। কিন্তু ওই গাছের পাশেই ছিলো বিদ্যুতের একটি এস টি লাইন। এ সময় রুহুল আমিন তুলা পারতে গিয়ে ওই তারে জড়িয়ে পরে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ সময় তাকে তারে জড়িয়ে গাছের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটের টিম লিডার মোঃছিদ্দিকুল আলমের নেতৃত্বে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার মোঃছিদ্দিকুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত রুহুল আমিনকে গাছের দু'ডালে মাঝখানে উল্টো দিকে মাথা ঝুলন্ত অবস্থায় দেখি। পরে স্থানীয় চেয়ারম্যান, থানা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে আমরা তাকে গাছ থেকে উদ্ধার করি।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা