সারাদেশ

ঈশ্বরগঞ্জে রমযানে অসহায়দের জন্য ফ্রী বাজার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): প্রাণ- চঞ্চল প্রাচীর-তরুণ, কর্মবীর, হে মানবতার প্রতীক গর্ব উচ্চশির, দিব্য চক্ষে দেখিতেছি তোরা দৃপ্তপদ, সকলে চলবি পরায়ে গিরি ও নদ, মরু-সঞ্চয় গতি চপল।

আরও পড়ুন: বেগুনের দামে সেঞ্চুরি ছুঁই ছুঁই শসা

কাজী নজরুল ইসলামের এ চরণগুলোর মতোই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার একদল সপ্নবাজ ও ক্লান্তিহীন সাহসী তরুণদের উদ্যোগে পবিত্র রমজান মাসে অসহায়দের মুখে হাসি ফুটছে ‘মুক্তিরবন্ধন ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত ফ্রী হাটের মাধ্যমে।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের উর্ধগতির এই সময়ে পবিত্র রমজানের প্রথম দিনে ক্রয়সামর্থহীনদের জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশনের জননন্দিত ফ্রী হাট কর্মসূচি আবারো শুরু হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের ইরা এল পিজি ফিলিং স্টেশন প্রাঙ্গনে।

(৩ এপ্রিল) রোববার সকালে এ বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, ৪নং আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ বাজারে টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে তেল, লবণ, পেঁয়াজ, রসুন, কাচামরি মাছ, লাউ, আলু, টমেটো, বেগুন মিস্টি কুমড়োসহ বিভিন্ন প্রকারের সবজি তারা অসহায় মানুষদের মাঝে বিতরণ করছে।

আরও পড়ুন: ইউক্রেনের গণকবরে ২৮০ মরদেহের সন্ধান

জানা যায়, প্রাথমিকভাবে তারা ৩শত পরিবারের মাঝে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে যেমন খুশি অসহায় মানুষেরা,তেমনি প্রশংসায় পঞ্চমুখ মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের প্রতি।

ফ্রি সবজির বাজার বিতরণের সময় মুক্তিরবন্ধবন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক আব্দুস সালাম জুমন বলেন -বর্তমান সময়ের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে অসহায় মানুষেরা পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

পবিত্র রমজান মাসে তারা সাহরি ও ইফতারের সময় দুবেলা মুঠো ভাত খেয়ে রোজা রাখতে পারে সেজন্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ফ্রী সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা সারা রমজান মাস ফ্রী বাজার কার্যক্রম পরিচালনা করব।

আরও পড়ুন: মাগুরায় বাসচাপায় নিহত ২

যদি সমাজের বিত্তবানরা আমাদের জনবান্ধব মহৎ কাজে এগিয়ে আসে তাহলে আমরা পুরো রমযান মাসেই এ কার্যক্রম চালিয়ে যেতে পারব। ঈদেও তারা অসহায় মানুষের ঈদ সামগ্রী ও ঈদের কাপড় বিতরণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা