সারাদেশ

ঈশ্বরগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট

সূর্যোদয়ের সাথে সাথে ঈশ্বরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮ টায় ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে সুনীল আকাশে শান্তির পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

এরপর পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরির্দশন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া। শেষে অতিথিগণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে সম্মানিত করা হয়।

এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে ফ্রি মেডিকেল সেবা পেতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খানের কাছে বিশেষ কার্ডের দাবি করের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা