সারাদেশ
কাফনের কাপড় উপহার

টাঙ্গাইলে ইমামকে হত্যার হুমকি

খায়রুল খন্দকার: টাঙ্গাইলের কালিহাতী এক মসজিদের ইমামকে উপহার বক্সে কাফনের কাপড় ও চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: চাঁদপুরে আগুনে কোটি টাকার ক্ষতি

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি (৫৮)।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স পাঠানো হয়েছে। বক্সটি খুলে দেখা গেছে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, বিষয়টি জানি। আগামীকাল প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করা হবে। যে এই কাজটি করেছে, তদন্ত সাপেক্ষে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

আরও পড়ুন: মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

ভুক্তভোগী মো. ওসমান গণি বলেন, নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে অজ্ঞাত আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা