সারাদেশ

ভাগ্নের ছুরিকাঘাতে প্রাণ গেল মামীর

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামে ভাগ্নের ছুরিঘাতে প্রাণ গেল বিনা বেগম (৪৫) নামে মামীর। এ ঘটনায় নিহতের স্বামীর ভাগ্নেকে আটক করেছে পুলিশ। এছাড়াও নিহতের পুত্র-পুত্রবধূ ও পুত্রবধূর এক বান্ধবীকে থানায় জিজ্ঞাবাদ করা হয়।

আরও পড়ুন: মাদারীপুরে খাল খনন না করেই বিল উত্তোলন

সোমবার (২১ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে নিহতের স্বামীর ভাগ্নে শুক্কুর আলীকে (২২) আটক করা হয়। আটক শুক্কুর আলী চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের আন্নার আলীর পুত্র।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক শুক্কুর আলী খুনের সাথে জড়িত মর্মে প্রাথমিক ভাবে স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে মামীকে হত্যায় ব্যবহৃত ছুরি বাগুনিপাড়া একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। এছাড়াও শুক্কুর আলীর তথ্যের ভিত্তিতে নিহতের পুত্র রতন মিয়া (২৩), রতনের স্ত্রী সবর্ণা আক্তার (২০) ও সুবর্ণার এক বান্ধবীকে থানায় জিজ্ঞাবাদ করা হয়।

পুলিশি জিজ্ঞাবাসাদে নিহতের পুত্র রতন মিয়া এ ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় মুছলেকা ছেড়ে দেওয়া হলেও রতনের স্ত্রী সুবর্ণাকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায় জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে রোববার (২০ মার্চ) দিবাগত রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত বিনা বেগম বাগুনিপাড়া গ্রামের বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।

আরও পড়ুন: উলিপুরে মাদরাসায় হামলার অভিযোগ

পুলিশ জানায়, রাত ১১টায় বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য দুইজনকে জিজ্ঞাবাসাবাদ করা হয়।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি অজয় চন্দ্র দেব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা