সারাদেশ

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, ২ সন্তানসহ মারা গেলেন মা

কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার: ভোলার মনপুরায় একসাথে তিন সন্তানের জন্ম দেওয়া পর দুই সন্তান সহ প্রসূতি মায়ের মৃত্যু হয়। শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১ টায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রসূতি মায়ের।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

পরে রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে স্বামীর বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় প্রসুতি মায়ের।

এর আগে জন্ম দেওয়া তিন সন্তানের মধ্যে এক কন্যা ও এক ছেলের মৃত্যু হয়। তবে জীবিত থাকা অপর কন্যা সন্তানটির অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন প্রসূতির স্বজনরা।

মৃত্যুবরণকারী প্রসুতি মা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের স্ত্রী ও হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের মেয়ে রুপন।

আরও পড়ুন: ‘ধ্বংস’ হলো ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট

প্রসুতির স্বামী মহিউদ্দিন জানান, বাড়িতে নরমাল ডেলিভারিতে স্ত্রী দুই কন্যা ও এক ছেলে সন্তান প্রসব হয়। পরে রক্তক্ষরণ শুরু হলে শনিবার সন্ধ্যা ৬ টায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ১১ টায় হাসপাতালে মৃত্যু হয়। এর আগে জন্ম দেওয়া এক কন্যা ও এক ছেলের মৃত্যু হয়।

এ ব্যপারে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাসেল আহমেদ ভূইয়া জানান, প্রচুর রক্তক্ষরণে প্রসূতি মায়ের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা