সারাদেশ

শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। রোববার (২০ মার্চ ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটির নাম এমএম আশরাফ উদ্দিন।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৪ জনের লাশ উদ্ধার

আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন লঞ্চটিতে বেশিরভাগ যাত্রী মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

আরও পড়ুন: প্রেমিকাকে হত্যা: প্রেমিক গ্রেফতার

এদিকে, লঞ্চডুবির সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লঞ্চটিকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে নিয়ে যাচ্ছিল এম ভি রুপসি নামের মালবাহী কার্গো জাহাজ। একপর্যায়ে লঞ্চটি পানিতে তলিয়ে যায়। এ সময়ে লঞ্চের অনেক যাত্রীরা নদীতে ঝাপিয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা