সারাদেশ

ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গজারিয়া বাজারের ব্যবসায়ী আরএএল কোম্পানির সাব ডিলার মো. সিরাজুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ঘর ভেঙ্গে উচ্ছেদ করার অভিযোগ করেছেন কোতয়ালী থানায়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রভাবশালী নুরুদ্দিন মোল্লা, মিজানুর রহমান মোল্লা, সেলিম কারিকর ও রাজু শেখ গংরা ৫০-৬০ জন সংঘবদ্ধ হয়ে গত ৯ ফেব্রুয়ারি রাতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা ভেকু দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরটি ভেঙ্গে চুরে মালপত্র বাইরে ফেলে দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই জায়গা পরিমাপ করে জানানোর নির্দেশনা দেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন জায়গা পরিমাপ করার সময় আকষ্মিকভাবে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটি ভেঙ্গে উচ্ছেদ করে দেন। এতে তিনি ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন।

আর ভাংচুকারীদের দাবি, ওই স্থানে বেআইনিভাবে ঘর তুলে ব্যবসা করছিলেন সিরাজুল ইসলাম, সালিস করে তাকে কিছু টাকা দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও তিনি (সিরাজুল) তা না মানায় ঘর ভেঙ্গে সরিয়ে দেয়া হয়েছে।

সালিসে অংশ নেয়া নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মোল্লা জানান, ওই টাকা আমার কাছে রয়েছে, সিরাজুলকে টাকা দিতে চাইলেও সে নেয়নি।

আরও পড়ুন: খায়রুজ্জামানকে দেশে ফেরানো সম্ভব নয়

অপরদিকে আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক ডাবলু জানান, বিবদমান ওই জায়গা আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের। আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের আশেপাশে আরও জায়গা রয়েছে যেখানে অনেকেই দোকানঘর তুলে ব্যবসা করছে। আমাদেরকে উচ্ছেদ করলে তো সবাইকে উচ্ছেদ করতে হবে। ব্যক্তি আক্রোশে কাউকে উচ্ছেদ করতে পারি না।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কোতয়ালী থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক মো. মঞ্জু মোল্লা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, জায়গা পরিমাপ করে জানাতে বলেছিলাম, কাউকে জরিমানা বা ক্ষতিপুরণ দিতে বলিনি। বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা