ছবি-সংগৃহিত
সারাদেশ

মেয়রসহ জামিন পেলেন ২৬ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ ২৬ জনকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্তদের হাজির করে জামিন আবেদন করা হয়। এরপর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদীব আলী তাদের জামিন মঞ্জুর করেন।

পরে অভিযুক্তরা জেলা কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পান বলে নিশ্চিত করেন জেল সুপার মজিবুর রহমান মজুমদার। তিনি জানান, আদালতের দেয়া তথ্যের ভিত্তিতে মেয়র মতিসহ ২৬ জনকে কারামুক্তি দেয়া হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এমদাদুল হক এমদাদ জানান, মতিউর রহমান খাঁনসহ অন্যরা ২০২১ সালের ২ সেপ্টেম্বর রহনপুর পৌরসভার নুনগোলা প্রসাদপুর মহল্লার মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগমের বাড়ির প্রাচীর ভেঙে প্রাচীরের ইট, রড ট্রাকে করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই মাসের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে মতিউর রহমান খাঁনসহ ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন নাজমা বেগম। গত ২৪ জানুয়ারি মেয়রসহ আসামিরা আদালতে হাজির হলে আদালত শর্তসাপেক্ষে জামিন দেন।

গত ৭ ফেব্রুয়ারি মামলার ধার্য দিনে শর্ত পূরণ না করে মেয়রসহ অন্যরা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা