সারাদেশ

বোয়ালমারীতে গাঁজা গাছসহ আটক ২

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযানে দুই মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে বোয়ালমারী থানায়।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী থানা পুলিশের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সময় বুধবার (১৯.০১.২২) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের কাঞ্চু মোল্যার ছেলে মো. ফারুক মোল্যার (৩৫) বাড়ির বাথরুমের পাশ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে। বাড়িতে অবৈধ গাঁজার চাষ করার অপরাধে এ সময় পুলিশ ফারুক মোল্যাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


আরেকটি অভিযানে পুলিশ বুধবার রাত ৮টায় উপজেলার শেখর ইউনিয়নে শেখর গ্রামের হরশিতের বাড়ির পাশে রাস্তার উপর মাদক বিক্রয়ের জন্য অপেক্ষারত ওই গ্রামের আলম শেখের ছেলে মো. মিলু শেখকে (২৮) ১ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পৃথক দু’টি ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান মল্লিক ও জয়নগর পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজিজুর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, পৃথক অভিযানে দুই মাদককারবারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা