সারাদেশ

নোয়াখালীতে ইউপি নির্বাচনে ৯ টিতে নৌকা, ৭ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ টি ইউনিয়নের ৯ টিতে নৌকা এবং ৬ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও ১ টিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় দুই উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, সদর উপজেলায় নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে সাতজন ও স্বতন্ত্র দুইজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

সদর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, ১নং চরমটুয়া ইউনিয়নে কামাল উদ্দিন বাবলু।

একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়নে মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম ও ১০ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন, এ কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়ি ইউনিয়নে কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে মো. মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউনিয়নে মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে একেএম আলাউদ্দিন ভুঁইয়া। একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, সুন্দলপুর ইউনিয়নে হাজী মো. ইলিয়াছ, ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।

সদর উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন এবং কবিরহাট উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান মন্ত্রীর সাথে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা