চেয়ারম‌্যান প্রার্থীর মাথা ফাটি‌য়ে দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী
সারাদেশ
উলিপুর ইউপি নির্বাচ‌ন

বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আসন্ন ইউপি নির্বাচ‌নে এক চেয়ারম‌্যান প্রার্থীর মাথা ফাটি‌য়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে আরেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের তনুরাম গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

এতে প্রার্থীসহ তিনজন আহত হন। আহতরা হ‌লেন, ওই ইউনিয়‌নের বর্তমান চেয়ারম‌্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা ও তার দুই সমর্থক।

প‌রে আহ‌তদের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রত‌্যক্ষদর্শী ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বি‌কে‌লে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল জব্বার মঙ্গা তার ক‌র্মি সমর্থক‌দের নি‌য়ে ওই ইউনিয়‌নের তনুরাম গ্রা‌মে প্রচারণা চালায়।
এ সময় আরেক স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়নের বিএন‌পির সাধারণ সম্পাদক জিয়াউল হক বাদল মঙ্গার প্রচারণায় বাঁধা দেয়। প‌রে তা‌দের সা‌থে বাক‌বিতণ্ডা শুরু হলে, বাঁশের লা‌ঠি দি‌য়ে আব্দুল জব্বার মঙ্গার মাথায় আঘাত ক‌রে বাদল।

এসময় তা‌কে উদ্ধার কর‌তে আসা একই গ্রা‌মের ফকরুদ্দিনের পুত্র কেছমত আলী (৬০) ও কেছমত আলীর পুত্র রাইনুল ইসলাম (৩৫) গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মঙ্গা ব‌লেন, আমার শা‌ন্তিপূর্ণ প্রচারণায় বাদল ও তার লোকজন লা‌ঠি‌ নি‌য়ে হামলা চালায়। আমি এ ব‌্যাপা‌রে থানায় লি‌খিত অভিযোগ দা‌য়ের ক‌রে‌ছি।

ত‌বে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক বাদল তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে ব‌লেন, ওই গ্রা‌মে দি‌নে দুপু‌রে প্রার্থী (আব্দুল জব্বার মঙ্গা) সেখা‌নে টাকা দি‌য়ে ভোট কিন‌তে যায়। এসময় জনগ‌ণের সা‌থে তা‌দের হাতাহা‌তি হয়।

ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তারিফুর রহমান সরকার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

উলিপুর থানার ওসি ইম‌তিয়াজ ক‌বির ব‌লেন, এব্যাপারে মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/স্বাধীন/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ঝালকাঠিতে ফুটপাতে উচ্ছেদ অভিযান 

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা