ছবি প্রতীকী
সারাদেশ

মুন্সিগঞ্জে আ.লীগের ৭ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষকতা করায় আরও ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ পিন্টু, কার্যকরী সদস্য মনির হোসেন সাগর, জিয়াউল হক বিরিন, এস আর রহমান মিলন, সদর উপজেলার আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম খাজা ও আধার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকার।

এছাড়া বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করায় দল থেকে অব্যাহতি দেওয়া ৬ নেতা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন গাজী (মোতা গাজী), যুগ্ম সাধারণ সম্পাদক গজনবী, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জালাল বেগ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক মো. আজহারউদ্দিন মোল্লা ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন ছৈয়াল।

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করায় এসব নেতাকর্মীকে বহিষ্কার ও অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা