সারাদেশ

নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মইনুল হক চুনুকে গুলি করে হত্যাচেষ্টার উঠেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় কলম ইউনিয়নের হাজীপুর এলাকায় নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

মইনুল হক চুনুর ভাতিজা আসাদুজ্জামান বলেন, আমরা নির্বাচনী পথসভা করার সময় চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামি শামসুল ইসলাম ও বাবলুসহ কয়েকজন সন্ত্রাসী কলম ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক চুনুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার সময় জনতা হাতেনাতে আটক করে পুলিশে দেয়। তবে চেয়ারম্যান অক্ষত রয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মইনুল হক চুনুর কর্মী আলাউদ্দিন মুন্সি বলেন, নির্বাচনী পথসভায় চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করার সময় তাদেরকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদের দু’জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, অস্ত্র পাইনি। গণপিটুনিতে তাদের শরীরে পোশাক পর্যন্ত নাই বলে মন্তব্য করেন তিনি।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, শামসুল ইসলাম ও বাবলু মইনুল হক চুনুর ভাই সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যা মামলার আসামি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা