ছবি সংগৃহীত
সারাদেশ

চালকের হাতে পান-চুন, উল্টে গেলো বাস

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামক স্থানে বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ওই বাসের যাত্রী রুলি বেগম বলেন, ‘আমি বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য হানিফ পরিবহনের ওই বাসটিতে উঠেছিলাম। চালকের পাশের সিটেই বসেছিলাম। বাসটি দ্রুতগতিতে চলছিলো। তখন দেখলাম চালক এক হাতে পান, আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছেন। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে গেল।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে কয়েকজন আহত হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা