ছবি: সংগৃহীত
সারাদেশ

কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জ মডেল থানার নিমতলা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হযরত আলী নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হযরত আলী কেরানীগঞ্জ নিমতলী এলাকার দুধ বিক্রেতা আব্দুস সালামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

মৃত শিশুটির বাবা আব্দুস সালাম জানান, বাসার পাশেই একটি নির্মাণাধীন একতলা ভবন। সেখানে সবার অগোচরে বাসা থেকে বের হয়ে ঐ ভবনের ছাদে খেলতে গিয়েছিলো হযরত আলী। সেখানে থেকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাসায় সংবাদ দেন। পরে সেখান থেকে দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

পরে সেখান থেকে দুপুর বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া তিনটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা