ফাইল ছবি
সারাদেশ

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, মাদক কারবারি নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

টেকনাফ-২ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ ভোরে নাফ নদীর পাড়ে কেওড়াবাগান দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে আসছিলো মাদক কারবারিদের একটি দল। বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় বিজিবিকে লক্ষ্য করে তারা হামলা চালায়। আত্মরক্ষার্থে গুলি করে বিজিবি সদস্যরা। এতে একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা