ছবি সংগৃহীত
সারাদেশ

জেলের জালে ১৪ ও ১৫ কেজির দুই পাঙাশ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে বলাই হালদারের জালে ১৪ ও ১৫ কেজি ওজনের দুটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় মাছ দুটি ধরা পড়ে।

জেলে বলাই হালদার জানান, পাঙাশ মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন তিনি। পরে সেখানকার স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১২০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকা দিয়ে মাছ দুটি কিনে নেন।

এরপর সম্রাট শাহজাহান শেখ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩৬ হাজার ২৫০ টাকায় তা বিক্রি করে দেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা