ছবি সংগৃহীত
সারাদেশ

দৌলতদিয়ায় ৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে প্রায় আট কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় দৌলতদিয়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মূলত ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজট ‍সৃষ্টি হয়েছে। ফেরির নাগাল পেতে ট্রাকচালকদের সময় লাগছে ২-৫ দিন। এছাড়া যাত্রীবাহী যানবাহনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘণ্টা।

সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এবং ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় সড়কে চার কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা