ছবি সংগৃহীত
সারাদেশ

বাবাকে হত্যা: ছেলের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান।

জানা গেছে, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারিয়াবাড়ী) এলাকার অজর উদ্দিন তার ছেলে রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমজান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন।

সে সময় ছেলে ইমামতি করতে রাজি হয়নি। তাই ছেলেকে বকা দেন অজর উদ্দিন। ২০১২ সালের ২১ জুলাই রাতে নিজ বাড়িতে সেহরী খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। তখন রুকনুজ্জামান খোকন বাঁশের লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ছেলে রুকনুজ্জামান খোকনকে আসামি করে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা