সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকার ২ নম্বর ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোহেল ও রফিকুল দুই বন্ধু। মোটরসাইকেল নিয়ে তারা এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি উপজেলার পাথাইলকান্দি ২ নম্বর সেতুর কাছে আসলে পেছন থেকে অজ্ঞাত পরিবহন তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা