ছবি সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু সাফারি পার্কে ২ সম্বর হরিণ অবমুক্ত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নরসিংদীর এক বাগান বাড়ি থেকে উদ্ধার হওয়া দুটি মাদি সম্বর হরিণ অবমুক্ত করা হয়েছে। আর এতে করে এই পার্কটিতে সম্বর হরিণের সংখ্যা দাঁড়ালো ছয়টি। নতুন দুটি মাদি সম্বর হরিণ যোগ হওয়ায় পার্কে হরিণের প্রজনন ও তাদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সাফারি পার্কে সম্বর হরিণ দুটি অবমুক্ত করা হয়। নরসিংদীর থেকে এই সম্বর হরিণ দুটি উদ্ধার করা হয়।

তবিবুর রহমান বলেন, সাফারি পার্কের ওই হরিণ বেষ্টনীতে প্রাপ্ত বয়স্ক দুটি এবং দুটি বাচ্চা সম্বর হরিণ ছিলো। প্রাপ্ত বয়স্ক সম্বর হরিণের মধ্যে একটি মাদি ও একটি পুরুষ এবং বাচ্চা সম্বর হরিণের মধ্যে একটি মাদি ও একটি পুরুষ। নরসিংদীর থেকে উদ্ধার হওয়া দুটি মাদি সম্বর হরিণক যোগ হয়েছে। এখন পার্কে সম্বর হরিণের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। যারমধ্যে দুটি পুরুষ ও ৪টি মাদি হরিণ রয়েছে।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা