কলেজছাত্র
সারাদেশ

সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের সুরমা কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে এ হামলার শিকার হন রাহাত। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কলেজছাত্রকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে জানা যায়, নিহত কলেজছাত্র ও অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগের সমর্থক ছিলেন।

তিনি আরও বলেন, মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত আরিফুল ইসলাম রাহাত (২০) দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের সুলেমান আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা