পুলিশ অভিযুক্তের লুঙ্গি ও জুতা জব্দ করে
সারাদেশ

চাল চুরিতে ধরা, লুঙ্গি ফেলেই দৌড়

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নে সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি স্থানীয় দুই সাংবাদিকের কাছে হাতেনাতে ধরা পড়লে জনগণের তোপের মুখে পড়েন।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ওই ইউপি সদস্য জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে বিবস্ত্র হয়ে দৌড়ে পালিয়ে যান। এঘটনায় পুলিশ অভিযুক্তের লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ অক্টোবর) পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের সরকারি চাল অটোভ্যানে করে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফিকে জনতা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে বিবস্ত্র হয়ে দৌড়ে পালিয়ে যান।

উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবির বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল ও পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা