ছবি সংগৃহীত
সারাদেশ

ঠিকাদারকে গুলি: ১১ মামলার আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে সিরাজুল ইসলামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দুলাল আকন নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১০ অক্টোবর) ভোরে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুলাল বাগেরহাট শহরের পশ্চিম হাড়িখালী এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরতলির পশ্চিম হাড়িখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম মনক নামের এক ঠিকাদার। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন শনিবার রাতে আহতের ভাই বাগেরহাট মডেল থানায় দুজনের নামে হত্যাচেষ্টার মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দুলাল আকনকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ির পাশের বাগান থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামকে গুলি করার ঘটনায় করা মামলায় দুলাল আকন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা আছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা