আরসা বাহিনীর পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সারাদেশ

আরসা বাহিনীর পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি-১৪ ব্লকের মৃত সুলতান মোহাম্মদের ছেলে খালেদ হোসেন (৩৩), লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ (৩৮), একই ক্যাম্পের জি-১১ ব্লকের আবুল খায়েরের ছেলে মোহাম্মদ শাকের (৩৫), বি-৩ ব্লকের নূর বশরের ছেলে মোহাম্মদ (১৮) ও ডি-৫ ব্লকের মৃত মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২২)।

আটক সন্ত্রাসীদের কথিত সংগঠন 'আরসা বাহিনীর' বিরুদ্ধে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিহতের স্বজনসহ নানা মহলের।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ অ্যাসল্ট মামলাসহ বিভিন্ন ঘটনায় জড়িত। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় পাঠানো হয়েছে।

আটক সন্ত্রাসীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা