ছবি সংগৃহীত
সারাদেশ

অনেকের কাছে আমি আতঙ্ক: আইভী

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘অনেকের কাছে আমি আতঙ্ক, কিন্তু সাধারণ মানুষের কাছে নয়। আতঙ্কিত মানুষরা মাঝে মাঝে এমন আজগুবি কথা বলেন- স্বাস্থ্যসেবায় আইভী কিছুই করেন নাই। করোনার সময় আইভী কোথায় ছিলেন? এ সময়তো আমরাই ছিলাম। যারা বলেন- তাদের অনেকে ঘরবন্দী ছিলেন।’

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শহরের দেওভোগ এলাকায় কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘করোনার সময় মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি পর্যন্ত দেয়নি কেউ। তখন আতঙ্কিত ছিলো মানুষ। আতঙ্ক কাটিয়ে তোলার জন্য কাজ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।’

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হোসনে আরা বেগম, কান্ট্রি ডিরেক্টর সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সঙ্গীত শিল্পী এস আই টুটুল প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা