সারাদেশ

ফরিদপুর পাটকলের  ৯টি ইউনিট এ আগুন

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জনতা জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফরিদপুর সদরসহ ৮টি উপজেলা ও মাগুরার মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুন লাগার পর ফরিদপুর সদর, মধুখালী, ভাঙ্গা, সালথা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এ আগুন নেভানোর কাজে অংশ নেয়।

মিলের ব্যবস্থাপক রেজাউল ইসলাম বলেন, মিলের ৩ নম্বর ইউনিটের নিকট গর্দা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ৩ নম্বর ইউনিটে ছড়িয়ে পড়ে। এর ফলে পুড়ে যায় বিপুল পরিমাণ পাট।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, মিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে অনেক পাট। তবে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পাটের আগুন কবে কখন নিভবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ পাটের আগুন দীর্ঘ সময় নিয়ে নেভাতে হয়।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় এ পাটকলটি অবস্থিত। এটির মালিকানা আগে পারটেক্স গ্রুপের থাকলেও ৯ মাস আগে জনতা পাটকল এটি কিনে নেয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা