সারাদেশ

সাগরে ট্রলারডুবি, ১৫ জেলেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন এক কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে তীব্র ঢেউয়ে ডুবে গেছে ইলিশ ধরার একটি ট্রলার। তবে ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) আলীপুর মৎস্য বন্দর থেকে সাগরে মাছ ধরতে যান ১৫ জেলে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে ওঠে। পরে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসতে শুরেু করেন তারা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গেই ওয়াটার বাইকে করে কয়েকজন ট্যুর গাইড ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ১৫ জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা