সারাদেশ

খাগড়াছড়িতে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, নির্বিচারে পাহাড় কাটা বন্ধ, নদী দখল ও দূষণমুক্ত রাখতে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এতে চেঙ্গী, সাঙ্গু ও কর্ণফুলী নদীসহ পাহাড়ে অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, নদী-ছড়া থেকে বালু উত্তোলন, দখলের কারণে সবুজ পাহাড়ের প্রাণী প্রকৃতি ধ্বংসসহ পরিবেশ বিপর্যয় হচ্ছে বলে দাবি করা হয়।

গ্রীন ভয়েস এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চারু বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় ও সংগঠনটির পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক সাচিনু মরামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক আলমগীর কবির।

এছাড়াও, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা পারভীন, গ্রীন ভয়েস টির্চাস ট্রেনিং কলেজ এর সভাপতি ফাউমিদা নাজনিন, সদস্য ক্যাচিংনু মারমা বক্তব্য রাখেন।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা