সারাদেশ

কুষ্টিয়ায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

রোববার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৭০৬ জন। নতুন ১০২ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৭ হাজার ৩০৯ জন।

এছাড়া ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০১ জন এবং ৩২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৫৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৪০ জন, দৌলতপুরের ১৩ জন, কুমারখালীর আটজন, ভেড়ামারার ১৩ জন, মিরপুরের ২৬ জন এবং খোকসার দুইজন রয়েছেন।

সূত্রেটি আরও জানায়, সোমবার সকাল পর্যন্ত জেলায় ৯৬ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৯১ হাজার ২৫৪ জনের। বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪০ জন ও হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৭২৫ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা