সারাদেশ

বরিশালে নামছে ১০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে মাঠে থাকবেন অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তিনি জানান, বুধবার (১৮ জুলাই) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৩০-৪০ জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন।

এদিকে ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। একটির বাদী হয়েছে পুলিশ। অন্য মামলাটি ইউএনও নিজেই করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘু...

নিজেদের মাটিতে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের 

বিশ্বকাপে খেলতে নেমেই নিজেদের মেলে ধরলেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। প্রথমার্ধে...

পাল্টাপাল্টি বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বিভ্রান্তি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দেড় মাসের মধ্যে অন্যতম বিভ্রান্তিকর পরিস্থিতি ইরান-...

আজ প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর  

সরকার গঠনের পর প্রথমবারের মতো পর্যটন সমৃদ্ধ জেলা কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা