সারাদেশ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: জেলার বিএনপি নেতা হারুন মোল্লাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে আটটার দিকে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত হারুন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

এঘটনায় তার ভাতিজা রমিজসহ (২২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রমিজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পারিবার জানায়, একবছর আগে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ইউপি সদস্য মো. হিরন নিহত হয়। ওই ঘটনার পর থেকে হিরনের লোকজনের সঙ্গে হারুন মোল্লার বিরোধ চলছিল।শুক্রবার সন্ধ্যার পর নিহত হিরনের ছেলে রিয়াদ ও রিপনের নেতৃত্বে অস্ত্রধারীরা এ হত্যাকাণ্ড ঘটায়। সন্ত্রাসীরা হারুন মোল্লাকে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা