সারাদেশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ আশু নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে কথিত এ বন্দুকযুদ্ধ হয়। সকালে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সন্ত্রাসী আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিডিআর ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পের সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ ও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এর আগে ২০১৯ সালে তার বাহিনীর প্রধান আমির খান পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা