সারাদেশ

স্বামীর লাশের ওপর আড়াই মাস রান্না

মুন্সিগঞ্জ প্রতিনিধি: স্বামীকে হত্যার পর রান্নাঘরে লাশ পুঁতে সেখানেই চুলা বানিয়ে আড়াই মাস রান্না করেছেন আকলিমা আক্তার। মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

পুলিশ নিহত আরাফাত মোল্লার মাটিচাপা দেহাবশেষও উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছেন আকলিমা আক্তার ও রিয়াজ নামে একজন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আরাফাতের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ। এর আগে এদিন বেলা ১১টায় আকলিমাকে আটক করা হয়।

আরাফাত পূর্ব শীলমন্দি এলাকার দুখাই মোল্লার ছেলে। ২২ বছর আগে আকলিমার সঙ্গে তার বিয়ে হয়। আকলিমা-আরাফাত দম্পতির চার সন্তান রয়েছে। তাদের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট এক মেয়ে ও দুই ছেলে বাড়িতেই থাকে। এদের মধ্যে দুই শিশু ও একজন কিশোর।

সদর থানার পুলিশ জানায়, চলতি বছরের ১৫ মে আরাফাতের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন আকলিমা। এতে তিনি উল্লেখ করেন, ২ মে আরাফাত আর বাড়ি ফেরেননি।

ঘটনার ১৫ দিন পর আকলিমা থানায় আরেকটি অভিযোগ জমা দেন। এতে তিনি বলেন, অজ্ঞাতপরিচয় মোবাইল নম্বর থেকে তার স্বামীর মেজো ভাইয়ের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। এরপর পুলিশ ঘটনাটি মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্তে নামে।

পরে আরাফাতের কল লিস্ট ঘেঁটে তারা জানতে পারে, নিখোঁজের (জিডি অনুসারে) দিন আরাফাতের ফোন বাসাতেই ছিল। তখন পুলিশ আকলিমাকে সন্দেহ করে। আর তাকে ফাঁদে ফেলতে একজনকে কাজে লাগায়। ওই ব্যক্তি আকলিমারই প্রতিবেশী।

তদন্তের একপর্যায়ে শুক্রবার সকালে আকলিমার সঙ্গে ওই ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও রেকর্ড পুলিশের হাতে আসে। ওই ভিডিওতে দেখা যায়, আরাফাতকে হত্যা করে রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন আকলিমা। এরপর পুলিশ গিয়ে আকলিমাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ কারণে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যা করে রান্নাঘরে পুঁতে রেখেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, ‌বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি, আকলিমাই তার স্বামীকে হত্যা করেছেন। এ জন্য আকলিমা ও রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

ওসি জানান, আকলিমা তাদের বলেছেন, হত্যার পর মরদেহ মাটিচাপা দিতে সহযোগিতা করেন রিয়াজ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা