সারাদেশ

‘ভারতীয় সিরিয়াল’দেখে ননদকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার গাবতলীতে পান ও জর্দার সঙ্গে বিষ মিশিয়ে শাশুড়ি-ননদকে খাওয়ান ২২ বছর বয়সী পপি বেগম। এর একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ননদ। তবে এখনো বেঁচে আছেন শাশুড়ি।

এ ঘটনায় গৃহবধূ পপিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম।

আটক পপি গাবতলী উপজেলার ধোড়া মধ্যপাড়ার মোজাম্মেল মণ্ডলের ছেলে আল আমিনের স্ত্রী। তার বাবার বাড়ি বগুড়া সদর উপজেলার বুজরুকবাড়িয়া কাজীপাড়ায়। পপির বাবার নাম জহুরুল ইসলাম।

জানা গেছে, আল আমিন-পপি দম্পতির সংসারে আতিকা নামে তিন বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বউ ও শাশুড়ির মধ্যে মনোমালিন্য চলছিল। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শাশুড়ি রাশেদা বেগমকে হত্যার উদ্দেশ্যে পান ও জর্দার সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেন পপি।

পান খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে পরদিন সকালে দেখতে আসেন মেয়ে (ননদ) সখি বেগম। মাকে দেখতে এলে তাকেও গালিগালাজ করেন পপি। একপর্যায়ে ননদকেও একইভাবে পান খাওয়ান।

এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন সখি। বুধবার বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় শুক্রবার গাবতলী থানায় মামলা করেন অভিযুক্ত গৃহবধূর স্বামী আল আমিন।

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শুক্রবার অভিযুক্ত পপি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভারতীয় সিরিয়াল দেখে পপির মাথায় এ ধরনের দুষ্টু বুদ্ধির উদয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা