সারাদেশ

কুষ্টিয়ায় আরও ২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনায় আক্রান্ত হয়ে এবং পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আরও ২৪৫ জন শনাক্ত হয়েছেন।

রোববার (১১ জুলাই) করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়াও করোনায় মারা যাওয়া ১৮ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০৫ জন। আর মারা গেছেন ৩২৮ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা