সারাদেশ

অক্সিজেন গতি কমায় ৩ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের গতি কমে যাওয়ায় ২০ মিনিটে তিন রোগীর মৃত্যু হয়েছে ।

শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তারা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানায়, অক্সিজেন সরবরাহ যন্ত্রের কোনো ক্রটি হয়নি। তবে সকালে গাড়ি থেকে ট্যাংকে অক্সিজেন ভর্তি করার সময় কোনো সমস্যা হয়ে থাকতে পারে। সঠিক কী হয়েছে তা আমার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ অনন্ত কুমার বিশ্বাস জানায়, সকালে অক্সিজেনের গাড়ি থেকে ট্যাংকে অক্সিজেন ঢোকানোর কাজ চলছিল।

এ সময়ে টেকনিক্যাল কারণে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দিতে হয়। অক্সিজেনের গতি কমিয়ে দেওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন মুমূর্ষু তিন রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি টেকনিক্যাল সমস্যা’।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা