সারাদেশ

রাজশাহীতে মাহিন্দ্রার ধাক্কায়, মৃত্যু ২

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃতব্যক্তিরা হলেন, মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫), ও অপরজন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ।

পুলিশ জানায়, মাধব হাওলাদার মাহিন্দ্রায় করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন দই বিক্রি করার উদ্দেশে। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৌঁছালে ট্রাকের পেছনে মাহিন্দ্রা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন আহত হন। আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুজন মারা যান।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্রা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্রাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে যাত্রী মাধবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।’

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা