সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা বাজারের রুহুল আমিনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধরা হলেন- মো. শামীম (১৪), রুহুল আমিন (৪০) নুরুল আলম (১৫), তানিম (১২), তৌহিদ (১৪) ও তারেক (১৩)। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করে দেয়া হয়।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা