সারাদেশ

ফেনসিডিল খেতে এসে আটক ২

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিল খেতে আসা দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়া তাদের দেয়া তথ্য অনুয়াযী অভিযান চালিয়ে নয় বোতল ফেনসিডিল এবং এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে শেখ সাদাব বাবু (২৮) এবং রংপুর কোতয়ালী থানার মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নাইমুল হক (২৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ফেনসিডিল খাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা