সারাদেশ

শ্রীমঙ্গলে পাহারাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মিজাজ মিয়া (৫০) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাড়ি ফিরে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।

শনিবার (২৬ জুন) সকালে উপজেলার পৌর শহরের মিশন রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিজাজ পৌর শহরের সোনামিয়া রোডের পাহারাদার ছিলেন।

তার স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সঙ্গে আমার স্বামী ঝুলে আছেন।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী অনেক রাগ করতেন। কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন। তিনি দুই বছর ধরে পাহারাদের কাজ করছেন।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে । এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা