সারাদেশ

ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সাবেক এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউপিডিএফ এর সাবেক এই কর্মী নাম অমর বিকাশ চাকমা। শনিবার (২৬জুন) ভোর রাতে উপজেলার বড়াদামের নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের শ্বশুড় বিজয় চন্দ্র চাকমা জানান, রাত ৩টায় দিকে কয়েকজন মুখোশধারী যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হাত-পা বাঁধা ক্ষত-বিক্ষত লাশ শনিবার সকালে নোয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা করে পুলিশ। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত অমর দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নই।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম পেয়ার আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

প্রসীতপন্থী ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুন হওয়া অমর বিকাশ চাকমাকে তাদের সাবেক কর্মী বলে জানান। এ সময় তিনি বলেন, সে গত ২/৩ বছর আগে ইউপিডিএফ থেকে স্বাভাবিক জীবনে চলে আসেন। এ ঘটনা পার্বত্য চট্টগ্রামের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে আখ্যায়িত করে হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার দাবি করেন। নিহত অমর বিকাশ চাকমা সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে বলে জানা যায়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা