সারাদেশ

ঘুষ নেওয়ার দায়ে কেরানি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে ঘুষ গ্রহণের দায়ে সাব-রেজিস্ট্রি অফিসের করণিক রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ব্যাংক থেকে লোন নিতে জমি বন্ধকি রেজিস্ট্রি দলিল সম্পাদনের জন্য ২২ জুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম রফেল কুষ্টিয়া সাবরেজিস্ট্রি অফিসে আসেন। দলিলটি সম্পাদনের পর রেজিস্ট্রি অফিসের করণিক রফিকুল ইসলাম মুকুল ও পিওন আক্কাস তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

ঘুষ আদায়ের ভয়াবহ চিত্র ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তী সময়ে সাবরেজিস্ট্রি অফিসের করণিক রফিকুল ইসলাম মুকুলকে বরখাস্ত করা হয়। তবে পিওন আক্কাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, করণিক মুকুল এর আগেও ঘুষের টাকাসহ গ্রেফতার হন।

কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা সত্যতা স্বীকার করে জানান, দোষী প্রমাণিত হওয়ায় অভিযুক্ত করণিক রফিকুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা