সারাদেশ

'আওয়ামী লীগ মানেই বাংলাদেশ'

নিজস্ব প্রতিনিধি, সাভার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা উন্নয়ন, সমৃদ্ধি ও স্বাধীনতার সমার্থক শব্দ। আওয়ামী লীগের ৭২ বছরে বাঙ্গালী জাতির অস্তিত্বের ঠিকানা খুঁজে দিয়েছে এবং স্বাধীন জাতির বাংলাদেশ খুঁজে দিয়ে বাঙালীর স্বাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সৃষ্টি না হলে এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা না আসলে আজকে সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু।’

বুধবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ আয়োজিত ‘ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা’ প্রকল্পের খামারি মাঠ দিবস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

খামারিদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আজ আমরা খামারিদের সঙ্গে একত্রিত হয়েছি। প্রাণীসম্পদ খাতের একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা কাজ করে চলেছি। বেকারত্ব দুর, গ্রামীণ অর্থনিতিকে সচল এবং মানুষকে স্বাবলম্বী করতে ছাগল, ভেড়া, মহিষ ও মৎস্য পালনসহ বিভিন্ন কৃষি খাতে প্রণোদনা দেয়া হচ্ছে। সহজ শর্তে অল্প সুদে তাদেরকে লোন দেয়া হচ্ছে। খামারিদের যত প্রকার টেকনিকাল সাপোর্ট দরকার আমরা দিচ্ছি। খামরারিরা আরও সামনে এগিয়ে আসুন। যাতে বাংলাদেশের কোনো মানুষ বেকার না থাকে।

তিনি আরও বলেন, ‘মহামারি করোনাকালেও মাছ, মাংস, দুধ ও ডিম পরিবহনের ক্ষেত্রে কোনো বাঁধা ছিলো না। এখনো বাঁধা থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্ব যারা আছেন তারা এ ক্ষেত্রে কোনো বাঁধা প্রদান করবে না আশা করি।

এসময় উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান, বিএলআরআই এর মহাপরিচালক ড. মো. আব্দুল জলিল সহ প্রায় দের শতাধিক খামারি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে জাদুকরী ৬ মসলা

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা