সারাদেশ

গরুর হাটে প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঈদুল আজহার গরুর হাটে প্রতারণার পরিকল্পনা করে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করেছেন সামছু মিয়া নামের (৫৮) এক ব্যক্তি। বিপুল পরিমাণ বাংলাদেশি জাল টাকার নোট ও জাল নোট তৈরির বিভিন্ন উপকরণসহ তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (২২ জুন) জুড়ী উপজেলার ফুলতলা গ্রাম থেকে এ জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি জুড়ী উপজেলার কালীনগর গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে মো. সামছু মিয়া(৫৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে এ অভিযান চালায়।

এসময় আসামি সামছু মিয়াকে গ্রেফতার করে তার বসতঘর থেকে জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সামছু মিয়া ঈদুল আজহার গরুর হাটে প্রতারণার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেন। তিনি গরুর হাটে এসব নোট সরবরাহের উদ্দেশ্যেই জাল নোট ছাপাচ্ছিলেন। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তি জুড়ী থানার আরো ২ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত সামছু মিয়াকে জুড়ী থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা